বিশ্ববিখ্যাত ব্যান্ড দল রোলিং স্টোনসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি। গান করা, গান লেখা আর সুর করাই তাঁর জীবন। তবে গানের বাইরে তাঁর আরেকটি ভালোবাসা আছে। সেই ভালোবাসা থেকেই এবার দাতব্য প্রতিষ্ঠানে টাকা ঢালতে চান মিক জ্যাগার। তবে এ জন্য শর্ত ছুড়ে দিয়েছেন এই ইংরেজ গায়ক। ওভালে ইংল্যান্ড-ভারত সিরিজের শেষ টেস্টে প্রতিটি সেঞ্চুরি আর পাঁচ উইকেটের জন্য ২০ হাজার পাউন্ড করে দান করবেন রোলিং স্টোনস কিংবদন্তি। বাংলাদেশের হিসাবে যেটা ২১ লাখ ৪৮ হাজার টাকার মতো। জ্যাগারের বাবা ছিলেন ক্রিকেটপ্রেমী। সেই সূত্রেই ক্রিকেটের সঙ্গে তাঁর হৃদয়ের সম্পর্ক। বিশ্বকাপ আর অ্যাশেজ তো নিয়মিতই দেখেন, আয়ারল্যান্ডের টেস্ট অভিষেকও দেখেছেন গ্যালারিতে বসে। এ ছাড়াও অন্যান্য ক্রিকেট ম্যাচ দেখতে চষে বেড়ান দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত। ক্রিকেটের প্রতি ভালোবাসা এমনিতেও বোঝাই যাচ্ছে। ক্রিকেটের প্রতি উত্তুঙ্গ ভালোবাসা না থাকলে কেউ এমন প্রতিশ্রুতি দিতে পারে! শুধু সেঞ্চুরি আর ৫ উইকেট নয়, জ্যাগার কিন্তু টাকা খরচের আরেকটি রাস্তা খোলা রেখেছেন। প্রতিটি ফিফটি আর ৩ উইকেটের জন্যও তিনি ১০ হাজার পাউন্ড করে দান করবেন। এই অর্থ তিনি দান করবেন ইংল্যান্ডের দাতব্য ক্রিকেট সংস্থা ‘চান্স টু শাইন’-এ। সংবাদমাধ্যমকে জ্যাগার বলেন, ‘দুনিয়ার যে প্রান্তেই থাকি না কেন ইংল্যান্ডের খেলা দেখি। ভাবলাম “চান্স টু শাইন”-কে কিছু কামাই করিয়ে দেওয়ার জন্য এটা বেশ মজার উপায় হতে পারে। এই সিরিজ নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হচ্ছে। কোহলি কিংবা রুটদের ওপর কোনো চাপ নেই। ওভালে যে দল যত ভালো খেলবে ততই উপকার (দান) হবে!’ ভারতের বিপক্ষে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আগেই ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। ওভালে শুক্রবার থেকে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।
Post Top Ad
Wednesday, September 5, 2018
সেঞ্চুরি কিংবা ৫ উইকেট পেলেই ২১ লাখ টাকা দান!

Subscribe to:
Post Comments (Atom)
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.

No comments:
Post a Comment